ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু,চালক আটক

কলমাকান্দায় ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু,চালক আটক


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে ২০২৫


কলমাকান্দায় ট্রাকচাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু,চালক আটক

নেত্রকোনা: কলমাকান্দা-নেত্রকোনা সড়কের হীরাকান্দা এলাকায় ট্রাকচাপায় আব্দুল্লাহ (৫) নামে এক শিশু ঘটনাস্থলেই মারা গেছে। শনিবার (৩ মে) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা মসজিদের পাশের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহাম্মদের ছেলে। সে তার মা–এর সঙ্গে কয়েকদিন আগে কলমাকান্দার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার নানা দুলাল মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি সড়ক পার হচ্ছিল, এ সময় একটি দ্রুতগতির ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকচাপায় সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকটি থামিয়ে চালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ ট্রাকটি হেফাজতে নেয়।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, হীরাকান্দা এলাকায় যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটছে।

সচেতন মহলের মতে, ধানের মৌসুমে অনেক কৃষক সড়কের পাশে ধান ও খড় শুকাতে দেন। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি এবং জনসচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫৬:১৬   ১৮৮ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ