ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে আ. লীগ নেতা নূরুল হক গ্রেপ্তার

দোহারে আ. লীগ নেতা নূরুল হক গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


দোহারে আ. লীগ নেতা নূরুল হক গ্রেপ্তার

ঢাকা: দোহার উপজেলার আ. লীগ নেতা নূরুল হককে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নুরুল হক বেপারী নারিশা ইউনিয়নের পশ্চিমচর গ্রামের মৃত.বান্দু বেপারী ছেলে। সে দীর্ঘদিন আওয়ামীলীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত এবং দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন-সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এছাড়াও ফ্যাসিষ্ট শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্ঠা সালমান ফজলুর রহমানের আস্থাভাজন হওয়ায় প্রায় পনের বছরের বেশী সময় ধরে বাংলাদেশ কার্গো ভ্যাসেল এ্যাসোসিয়েশনের সাধারন-সম্পাদকের দায়িত্বে ছিলেন। গত ২০২১ সালে ”জামুকা”র সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে মুক্তিযোদ্ধার গেজেটভুক্ত হউন তিনি।

এ নিয়ে খোদ দোহার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডে নতুন করে আলোচনায় আসেন তিনি। এনিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে দ্বন্দ তৈরী হয়। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ওয়াটার নেভিগিয়েশনের এর চেয়ারম্যান তিনি। এছাড়াও আওয়ামীলীগের রাজনীতির কারনে তিনি একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে জড়িত।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রেজাউল করিম জানান, গত জুলাইয়ে ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনার মামলায় এজাহারনামীয় আসামী নুরুল হক। ফলে ডিবি পুলিশের আটকের পর দোহার থানা পুলিশ বিজ্ঞ আদালতে গত জুলাইয়ে ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনার মামলায় জিজ্ঞাসাবাদে জন্য আদালতে শুনানী করেন। আদালত দোহার থানা হেফাজতে ২ দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জুলাইয়ে হামলার ঘটনায় মামলার বাদী বিলাশপুর ইঊনিয়ন মাঝিরচর গ্রামের মো.শাহজাহান মাঝির দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:০৩   ৪৬২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ