ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন

পাবনা: চাটমোহরে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ রোববার দুপুর ১২টায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি বাজারে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকার সাধারণ মানুষ। মানববন্ধনে এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

জানা গেছে, বেশকিছুদিন ধরে এলজিইডি’র অধীনে চাটমোহরের তেনাপির বটতলা এলাকা থেকে কাটাখালি বাজার পর্যন্ত কার্পেটিং রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকেই নানা অনিয়মের মধ্যে দিয়ে রাস্তা নির্মাণ কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান বলে অভিযোগ।

অতিসম্প্রতি রাস্তা নির্মাণ কাজের জন্য নিম্নমানের ইট ও বালুর পরিবর্তে পোড়া মাটি ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। বার বার প্রতিবাদ জানানোর পরেও কোনো সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় রোববার মানববন্ধন করেন তারা। অতিদ্রুত নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার বন্ধ করে সিডিউল অনুযায়ী কাজ করার দাবি জানান এলাকার লোকজন। মানববন্ধনে বক্তব্য দেন, ফজলুর রহমান, দিরাজুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল আলীম, নাসির উদ্দিন প্রমুখ।

অভিযোগের ব্যাপারে চাটমোহর উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাব এবং এলাকার লোকজনের সাথে কথা বলব। সেখানে কোনো অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:০৩   ৩৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ