ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু

কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: রবিবার, ৪ মে ২০২৫


কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী (৬০) নামের এক আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রনি (১৯) নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। রোববার বিকেলে উপজেলার পাঁচগাঁও সীমান্ত সড়কের রামনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামের বাসিন্দা এবং আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় একজন ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রেতা ছিলেন। আহত রনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চান্দালিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে , রোববার সকালে ইদ্রিস আলী বাইসাইকেলযোগে আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বিক্রি শেষে বিকেলে বাড়ি ফেরার পথে রামনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে উভয়েই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চৈতা এলাকায় ইদ্রিস আলী মারা যান। আহত রনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজমূল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহ থানায় আনা হয়েছে এবং সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩০:৪৬   ২৭৭ বার পঠিত  |      







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ