ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নবীনগরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন




নবীনগরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত মুন্সি আব্দুল আজিজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার জল্লি-বাড্ডা এলাকার শ্যামগ্রাম-জীবনগঞ্জ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৯ এপ্রিল বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে জল্লি-বাড্ডা গ্রামের বাসিন্দা মুন্সি আব্দুল আজিজ (৬০) মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

নিহতের স্ত্রী রাবেয়া বেগম ১ মে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনকে এজাহারভুক্ত এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, “ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। এতে আমরা হতাশ। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।তারা বলেন,, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে তারা নবীনগর থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “মামলার তদন্ত অব্যাহত রয়েছে। নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে পুলিশ সচেতন রয়েছে।”

এন/এস

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৫৫   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ