ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ ট্রলারসহ ১৫০ মন ইলিশ জব্দ

হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ ট্রলারসহ ১৫০ মন ইলিশ জব্দ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ৭ মে ২০২৫


হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ ট্রলারসহ ১৫০ মন ইলিশ জব্দ

নোয়াখালী: হাতিয়ায় উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে ইংলিশ আহরণের সময় প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের (১৫০ মণ) ৬ হাজার কেজি ইলিশ ও ৩ টি ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার (৭ মে ২০২৫) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার মধ্যরাত ১ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ফিশিং বোট (এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল) তল্লাশি করে প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের ৬ হাজার কেজি (১ শত ৫০ মণ) ইলিশ মাছ ও ৩ টি বোট সহ ৫৬ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমান এর উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব প্রান্তিক পরিবারের মাঝে বিতরণ করা হয় এবং আটককৃত বোটগুলোকে জরিমানা ও ৫৬ জন জেলেদের মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল হতে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৫:৩৫   ২১০ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ