ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

হাতিয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে ২০২৫


হাতিয়ায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের টেইলার্স সমিতির উপদেষ্টা মো.হেলাল উদ্দিনকে সন্ত্রাসী হামলা করে মারাত্মক ভাবে আহত করে হত্যার চেষ্টার করে চিহ্নিত সন্ত্রাসীরা। এ হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের প্রতিবাদে এক মানববন্ধন করেছে হাতিয়া দ্বীপ নিউমার্কেট ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের প্রধান সড়কের জিরো পয়েন্টে ও হাতিয়া আদালত ভবনের সামনে হাতিয়া দ্বীপ ব্যবসায়ী সমবায় সমিতি, নিউমার্কেট ও হাতিয়া শহর টেইলার্স সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাতিয়া শহর টেইলার্স সমিতির সভাপতি মো. সাহাদাত হোসেন, সহ সভাপতি মো. ইলিয়াছ, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. রিদন, উপদেষ্টা মোহাম্মদ আলী, হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের ব্যবসায়ী মো. ফরহাদ উদ্দিন, সুমন বস্ত্র বিতানের মালিক মো. সুমন, ভুক্তভোগী পরিবারের সদস্য হাফেজ মো. নিজাম, মো. জামাল উদ্দিন সহ সমিতির সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
মানববন্ধনে আহত হেলালের বড় ভাই নিজাম উদ্দিন বলেন, সন্ত্রাসী নোমান ও তার দোসরা অনেকদিন ধরে বেআইনী ও জোর পূর্বক আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা করছে। তারা নানাভাবে হয়রানি করে তাদের উদেশ্য সফল করতে না পেরে হামলা ও চরম ক্ষয় ক্ষতির চেষ্টা করে আসছে। ঘটনার দিন সন্ত্রাসী নোমান হেলালকে হত্যার উদ্দ্যেশে মারমুখী হইয়া বাড়ীতে গিয়ে আক্রমণ করে।

এতে হেলালের মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় বাধা দিতে গেলে হেলালের পরিবার পরিজন সহ অনেকেই আহত হয়। পরে আহতদেরকে হাতিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হেলালের স্ত্রী বাদী হয়ে হাতিয়া কোর্টে নোমানকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি গ্রহণ করে হাতিয়া থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আজমল হুদা বলেন আদালতের নির্দেশনা মোতাবেক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত মঙ্গলবার সকালে হেলাল উদ্দিনের বাড়ীতে গিয়ে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে কুপিয়ে জখম করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:০০   ২৫৭ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ