ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সংবর্ধনা পেলেন প্রেসক্লাব সভাপতি শান্তি

সংবর্ধনা পেলেন প্রেসক্লাব সভাপতি শান্তি


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ মে ২০২৫


সংবর্ধনা পেলেন প্রেসক্লাব সভাপতি শান্তি

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের ছাত্র এবং সদ্য নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা প্রদান করেছে তাঁর সহপাঠীরা।

শনিবার সন্ধ্যা ৭টায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯২ ব্যাচের বন্ধু মো. মহসিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সুরাফ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের সদস্য মো. অলিউল্লাহ, হাবিবুর রহমান টিটু, মোহাম্মদ জামাল হোসেন, আতাউর রহমান, আবুল কালাম, নাজমুল হক তুষার, শিক্ষক শাহ্ জাহান ভূঁইয়া, নূরে আলম, পাভেল হোসেন, শরিফ উদ্দিন ফারুক, শরিফ উদ্দিন আহমেদসহ অনেকে।

প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, জামাল হোসেন পান্না, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মাহবুবুর রহমান, ইকরাম হোসেন ও আল-আমিন।

আলোচনা শেষে মোহাম্মদ হোসেন শান্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:১৩   ৩৩২ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ