ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে আবহাওয়ার বৈরীতায় বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

ফুলপুরে আবহাওয়ার বৈরীতায় বোরো ধান নিয়ে বিপাকে কৃষক


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


ফুলপুরে আবহাওয়ার বৈরীতায় বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

ময়মনসিংহ: ফুলপুর চলছে বোরো ধান কাটা-মাড়াইয়ের ভরা মৌসুম। দিনরাত একাজেই ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক-কৃষাণি। বিঘ্ন ঘটাচ্ছে বৈরী আবহাওয়া।তিন দিন ধরে দিনে রাতে হানা দিচ্ছে কখনো গুড়িগুড়ি ও মুষলধারায় বৃষ্টি।

এ অবস্থায় জমি থেকে কেটে আনা ধান ও সদ্য ছড়ানো ধান রক্ষায় বৃষ্টিহীন আকাশ ও রোদের অপেক্ষায় বসে পড়েন কৃষক।একটু রোদের ঝিলিক পেলেই মনে দম ফেরে তাদের।আবারো ব্যস্ত হয়ে পড়েন।

একটানা ভেজা থেকে নরম হয়ে যাওয়া মাটিতে ধানের তুষ ছিটিয়ে সারেন মাড়াই ও শুকানোর কাজ।অনেকেই আকাশের দিকে তাকিয়ে পাকা ধান জমি থেকে কেটে বাড়ি আনার সাহস পাচ্ছেন না।বৈরী আবহাওয়ার কারণে ধান নিয়ে বিপাকে রয়েছেন সমগ্র উপজেলার কৃষক।

বুধবার উপজেলা বালিয়া ইউনিয়নের বোরো ফসলের মাঠ ঘুরে এমন চিত্রই ফুটে উঠেছে।ধানের ক্ষেতে ব্যস্ত কৃষকের প্রশস্ত হাসিতে বোরোর প্রত্যাশিত ফলনের বার্তা পরিষ্কার।তবে শেষ মুহূর্তে এসে বৈরী আবহাওয়ার কারণে চাষিদের কপালে যেন চিন্তার ভাঁজ।

অন্যদিকে মাঠে-ঘাটে-উঠানে সোনা রঙা ধান হাসলেও।শ্রমে-ঘামে ফলানো ধান নিয়ে বাজারে গিয়ে কৃষকের সেই হাসি মলিন হয়ে যাচ্ছে।

বর্তমান কৃষক ধানের মানভেদে দাম পাচ্ছে ৮৫০ থেকে ৯৫০ টাকা।মৌসুমের দ্বিতীয় সপ্তাহে ধানের এমন পড়তি দামের তেতো অভিজ্ঞতায় কৃষক।এতে কোথাও উৎপাদন খরচ উঠলেও কৃষকের শ্রম আর ঘামের কোনো মূল্য থাকছে না।অপ্রতুল সরকারি ধান ক্রয়ে ফায়দা লুটছে স্থানীয় ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীরা।ফলে ফলন ভালো হলেও মাঠের হাসি হাটেই শেষ হয়ে যাচ্ছে কৃষকের।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৫:৪৯   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ