ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে সালাউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিংগাইরে সালাউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


সিংগাইরে সালাউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জ: সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের মো.সালাউদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবীতে গ্রামবাসীরা মানববন্ধন করছেন। বুধবার(১৪ মে) দুপুর ১২ টার দিকে চর পালপাড়া,চর চান্দহর ও চর চামটা গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে ৭ শতাধিক পরুষ, মহিলা ও ছাত্র ছাত্রীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন গ্রামবাসীর পক্ষে মো. আজিবর রহমান, মঞ্জুরুল আলম, নিহত সালাউদ্দিনের মা সখিনা বেগম, ইকবাল হোসেন, তারিকুর রহমান আলাল তোফাজ্জল হোসেন, মিজানুর রহমান ও পল্লী চিকিৎসক শারিমন আক্তার প্রমুখ। এ সময় বক্তৃারা বলেন, চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের মঞ্জুরুল আলমের পুত্র সালাউদ্দিনকে (২৪) গত ১১ এপ্রিল স্থানীয় অনিক গং রাতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে কৌশলে তাকে হত্যা করে সড়ক দূর্ঘটনার কথা বলে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানে আইসিইউতে চিকিৎসা চলে। পরের দিন অতিরিক্ত বিলের চিন্তা করে অনিক গংরা সালাউদ্দিনের বাবাকে হাসপাতালে ডেকে নিয়ে ভূল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে আইসিইউ থেকে লাশ এনে পুলিশকে না জানিয়ে তারাহুরা করে ময়নাতদন্ত ছাড়াই তার বাড়িতে এনে স্থানীয় কবরস্থানে দাফন করেন। এর তিন দিন পর অনিকের বাড়ি থেকে ব্লেড দিয়ে কাটা জামা কাপড় ও সালাউদ্দিনের মোবাইল ফোন উদ্ধার করেন এলাকাবাসী।

এরপর হত্যার বিষয়টি নজরে আসে। এরপর থানা পুলিশের দারস্থ হন নিহতের বাবা। থানা পুলিশের অসহযোগিতা ও থানায় মামলা না নেয়ায় ভুক্তভোগীর পরিবার মানিকগঞ্জ বিজ্ঞ সিংগাইর আমলী আদালতে একটি সি.আর মামলা নং ৩৫২ (সিং) ২৫ দায়ের করেন। তারই ধারাবাহিকতায় সালাউদ্দিনের হত্যার আসামিদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান নিহত’র পরিবার ও এলাকাবাসী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৪:১৯   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ