ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ী ও সেবীর কারাদণ্ড

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ী ও সেবীর কারাদণ্ড


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ মে ২০২৫


চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ী ও সেবীর কারাদণ্ড

পাবনা: চাটমোহরে এক নারী মাদক ব্যবসায়ী ও এক সেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। এর আগে বুধবার দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী মাদক ব্যবসায়ী পারভীন খাতুন ও একই এলাকার মৃত শাহ আলমের ছেলে আবু বক্কর সিদ্দিককে আটক করে মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঈশ^রদী সার্কেল) এর সদস্যরা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার জগতলা এলাকায় নিজ বাড়িতে বসে গাঁজা বিক্রি করে আসছিল পারভীন খাতুন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুধবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালান মাদ্রক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঈশ^রদী সার্কেল) এর সদস্যরা। এ সময় মাদক সেবনরত অবস্থায় আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পারভীন খাতুনের বাড়ি থেকে গাঁজা উদ্ধার করা হয় এবং তাকেও আটক করা হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক বিক্রির অভিযোগে পারভীন খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মাদক সেবনের অভিযোগে আবু বক্কর সিদ্দিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট্র মুসা নাসের চৌধুরী। এছাড়া জব্দকৃত গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৩৯:৪৫   ৪৬১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ