ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় অবৈধ বালু বহনের দায়ে সাত ট্রাক জব্দ

কলমাকান্দায় অবৈধ বালু বহনের দায়ে সাত ট্রাক জব্দ


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


কলমাকান্দায় অবৈধ বালু বহনের দায়ে সাত ট্রাক জব্দ

নেত্রকোনা: কলমাকান্দায় অবৈধভাবে মহাদেও নদী থেকে উত্তোলিত বালু বহনের সময় সাতটি ট্রাক জব্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়ারকান্দা এলাকায় স্থানীয় কিছু সচেতন ব্যক্তি এই ট্রাকগুলো আটক করেন। পরে গাড়িগুলো বালুসহ চালকদের সঙ্গে কলমাকান্দা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত গাড়িচালকদের মধ্যে রয়েছেন নেত্রকোনার আমিনুল ইসলাম, আজিজুল ইসলাম, মো. শাকিল, মো. রুবেল, মো. নিজাম উদ্দিনসহ সাতজন। তারা জানান, উপজেলার রংছাতি মোড় মাদরাসা এলাকার আনোয়ার, জুয়েল ও হাসানো গাঁওয়ের রুবেলের কাছ থেকে প্রতিটি গাড়ির বালু ১২ হাজার টাকায় কিনে নেন। তবে শুধু বালু কিনেই থেমে থাকেনি খরচ— কলমাকান্দা বাজার পার হওয়ার সময় দিতে হয়েছে বাড়তি টাকা।

চালকদের অভিযোগ, ছোট ট্রাক থেকে ৪ হাজার এবং বড় ট্রাক থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হয় বাজার পারাপারের সময়। মো. রুবেল নামে একজন চালক জানান, আগাম ৪ হাজার টাকা নিয়েছেন শরীফ নামে এক যুবক। অপর চালক মো. নিজাম উদ্দিনের ভাষ্য, জহির নামের এক যুবক তার কাছ থেকে আগাম ৩ হাজার টাকা নিয়েছেন।

এই চাঁদাবাজির বিষয়ে কলমাকান্দা থানার উপ-সহকারী পরিদর্শক (এসআই) মো. নজমুল হুদা বলেন, “একাধিক সূত্রে আমরা জানতে পেরেছি একটি চক্র বাজার পারাপারের নামে গাড়িচালকদের কাছ থেকে টাকা আদায় করছে। ইতোমধ্যে কয়েকজনের নাম শনাক্ত করা গেছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, “জব্দ হওয়া গাড়িগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহনের কারণে পরিবেশের বিপর্যয় ঘটছে, নদী হারাচ্ছে তার স্বাভাবিক গতি। এ ব্যাপারে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি তাদের।
এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৫:১৩   ২৭১ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


তারাকান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তারাকান্দায় নিখোঁজের ২দিন পর পুকুর থেকে ছাত্রীর লাশ উদ্ধার
তারাকান্দায় বৃক্ষরোপন কর্মসূচি কার্যক্রম উদ্বোধন করেন মউক চেয়ারম্যান
খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও



আর্কাইভ