ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার, চালক গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার, চালক গ্রেপ্তার


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫


ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার, চালক গ্রেপ্তার

ময়মনসিংহ: কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। ঘটনাস্থল থেকে গাড়ির চালক পালিয়ে গেলেও পরে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত ৯টার দিকে ডাক্তার গোলাম মোস্তফার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত চালক রোকনুজ্জামান মিয়া (২১), গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাঙ্গাটি কেওড়া বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী ও একটি অটোরিকশায় ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে উৎসুক জনতা গাড়িটিকে ধাওয়া করে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় এবং গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে এবং তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, প্রাইভেটকার চালক রোকনুজ্জামান মিয়াকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক ও সব ধরনের অপরাধ দমনে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সবসময় সক্রিয়ভাবে কাজ করছে। এ সময় তিনি মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৬:৫২   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ