ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় খালে ডুবে এক শিক্ষার্থী শিশুর মৃত্যু

কলমাকান্দায় খালে ডুবে এক শিক্ষার্থী শিশুর মৃত্যু


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ মে ২০২৫


কলমাকান্দায় খালে ডুবে এক শিক্ষার্থী শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে হাবিবুর রহমান হাবিব (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের আতকাপাড়া টাঙ্গাইল নামক খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব আতকাপাড়া গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

স্বজনরা জানান, সকালে নাস্তা শেষে প্রতিদিনের মতো মাদরাসায় যায় হাবিব। পরে বন্ধুদের সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে হাবিব ডুবে যায়। সাথে থাকা এক বন্ধু চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে এক শিশুকে জীবিত উদ্ধার করে। তবে হাবিব নিখোঁজ থাকে। কিছুক্ষণ পর তাকে পানি থেকে উদ্ধার করা হলেও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী দুর্গাপর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১১:১৯   ১৮৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ