ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় নকল বিড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ

ভেড়ামারায় নকল বিড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ মে ২০২৫


ভেড়ামারায় নকল বিড়িসহ বিভিন্ন উপকরণ জব্দ

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় এবং জগশ্বর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত বিভিন্ন ব্রান্ডের বিড়ি, অসংখ্য জাল ব্যান্ডরোল, লেবেল বিহীন আকিজ বিড়ি, ফিল্টারসহ বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ৭ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ ভাবে বিড়ি উৎপাদন করে আসছে। এই উৎপাদিত অবৈধ বিড়ি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করছে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ মে) সকাল ৭ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এর কাস্টমস কর্মকর্তা পুলক সাহার নেতৃত্বে একটি চৌকস টিম ভেড়ামারা উপজেলার বারমাইল, লালনশাহ ব্রীজমোড় এবং জগশ্বর গ্রামে অভিযান ও তল্লাশি চালায়।

এসময় জগশ্বর গ্রামের রাকিবের বাড়ির পাশে বাঁশবাগান থেকে অসংখ্য লেবেল বিহীন নকল আকিজ বিড়ি, ৬৬,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত মরিয়ম বিড়ি এবং ৪৫,০০০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ১১৬ নং বকুল বিড়ি জব্দ করা হয়।

এছাড়া ৮০০০ পিছ নকল ব্যান্ডরোল (যা ২ লক্ষ বিড়িতে লাগানো যেত), ফিল্টারসহ বিপুল পরিমাণ নকল বিড়ি তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা নকল বিড়ি ও বিড়ি তৈরি উপকরণ রেখে দ্রুত পালিয়ে যায়।

অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি ও বিড়ি তৈরির বিভিন্ন উপকরণ কাস্টমস হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।

কাস্টমস কর্মকর্তা পুলক সাহা জানান, বিপুল পরিমাণ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একটি চক্র নকল বিড়ি তৈরি করে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়েছে। রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আফ/আর

বাংলাদেশ সময়: ২১:২৩:৫১   ২৪৫ বার পঠিত  | ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ