ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে চরের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজ

লালমোহনে চরের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজ


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


লালমোহনে চরের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজভোলা: লালমোহনের তেঁতুলিয়া নদীর মাঝে চর কচুয়াখালীর বাসিন্ধাদের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সন্তান শাহরুখ হাফিজ ডিকো। এতো বছর জমির মালিকানা থাকলেও ভোগ করতে পারেননি ভূমিহীন পরিবারগুলো। চরের জমি বিভিন্ন মাধ্যম হয়ে ভূমিদস্যুরা ভোগ করার কারণে বঞ্চিত ছিলো প্রকৃত মালিকরা।

দফায় দফায় সংঘর্ষ ও হানাহানির ঘটনাও ঘটে জমি নিয়ে। অবশেষে ১৯ মে সোমবার দুপুরে বিচ্ছিন্ন চরে সরেজমিন গিয়ে কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিকানা ও সীমানা বুঝিয়ে দেন শাহরুখ হাফিজ ডিকো। এসময় উপজেলা ভূমি অফিসের প্রতিনিধি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

চরের স্থানীয় বাসিন্দা ও ভূমিহীন পরিবারদের উপস্থিতিতে শাহরুখ হাফিজ ডিকো বলেন, কাগজ থাকলেও জমি ভোগ করতে পারেননি আপনারা, তাই সরাসরি জমির প্রকৃত মালিকদের সাথে কথা বলতে চরে এসেছি। কাগজ থাকলে এবং জমি থাকলে তিনিই মালিক হবেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল বলেন, অনেকে ভূয়া কাগজপত্র বানিয়ে এতো বছর প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে চরের জমি ভোগ করেছেন। এখন তারা নেই। প্রকৃত মালিকরাই এই জমি ভোগ করবেন এখন থেকে।

পরে নেতৃবৃন্দ কাগজপত্র পর্যালোচনা করে তাৎক্ষণিক কয়েকজনকে জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সহিদ মিয়া, মাইনুল হাওলাদার, প্রভাষক মোঃ নুরুদ্দিন, যুবদল নেতা মামুন পঞ্চায়েত, মতিন মোল্লা প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১০:৩১   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ