ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ,পিতা পুত্রসহ আহত ১০

কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ,পিতা পুত্রসহ আহত ১০


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ মে ২০২৫


কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ,পিতা পুত্রসহ আহত ১০

ঝালকাঠি: কাঁঠালিয়ায় হাঁস চুরির অপবাদ দেওয়ার ঘটনায় সংঘর্সে পিতা পুত্রসহ উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছে। আজ সোববার (১৯ মে) বিকেলে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে দিন মজুর হানিফ হাওলাদার (৬০) তার ছেলে মামুন হাওলাদার (২৫) রাসেল হাওলাদার (৪৪) তার ছেলে রায়হান হাওলাদার (১৯) বাবুল হাওলাদার (৬৬) অপর পক্ষের আইউব আলী (২৫) তার শ্যালক কলেজ ছাত্র আরিফ হোসেন (২০) খাদিজা বেগম (৪০) তাম্মি আক্তার (১৮) ও রফিক হাওলাদার (২৬) ।
এর মধ্যে গুরুতর আহত হানিফ হাওলাদার ও আইউব আলীকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, খবর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের সেলিম হাওলাদারের সাথে একই বাড়ীর হানিফ হাওলাদারের সাথে পারিবারিক ও বিভিন্ন বিষয়ে দ্ধন্ধ চলছে। সম্প্রতি সেলিমের স্ত্রী খাদিজা বেগমের তিনটি হাঁস পাওয়া যাচ্ছিল না। খাদিজার ধারনা হানিফ তার হাঁস চুরি করেছে। এনিয়ে সোমবার দুপুরে উভয় পক্ষের মধ্যে তর্কবির্তক এক পর্যায় সংঘর্সের ঘটনা ঘটে।
আহত হানিফ হাওলাদারের স্বজন আহত বাবুল হাওলাদার জানান, সেলিমের স্ত্রী খাদিজা বেগমের তিনটি হাঁস পার্শ্ববর্তী হিন্দু বাড়ীর লোকজন ধরেছে। শক্রতার আক্রোশে হানিফকে হাঁস চোর বলছে খাদিজা বেগম।
খাদিজা বেগম জানান, গত শুক্রবার আমার মুরগী হানিফের বাগানে গেলে হানিফ বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে, বিবাদীরা এতে ক্ষিপ্ত হয়ে আজ সোমবার আমার ছেলে মেয়ে ও জামাইকে কুপিয়ে জখম করে।
থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৫২   ৩৯৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ