ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলী-পুরাকাটা ফেরির ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

আমতলী-পুরাকাটা ফেরির ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে ২০২৫


আমতলী-পুরাকাটা ফেরির ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

বরগুনা: আমতলী-পুরাকাটা ফেরিঘাটের ইজারা বাতিল, ট্রলারের পারাপারের ভাড়া ১০ টাকা নির্ধারণের দাবীতে সোমবার সকাল ১১টায় আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে আমতলী উপজেলা শাখা ইসলামী শ্রমিক আন্দোলনের আয়োজনে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরগুনা জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
আমতলী উপজেলা শাখা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক জিহাদি, ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউছুফ মাতুব্বর, মাওলানা ইসলামী আন্দোলন আমতলী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, ইসলামী যুব অন্দোলন আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন শেষে আমতলী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বরগুনার জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। বক্তারা বলেন, আমতলী-পুরাকাটা সরকারী ফেরির ইজারা বাতিল করতে হবে। ট্রলারে শিক্ষার্থীদের নিকট থেকে কোন ভাড়া আদায় করা যাবে না। এবং মটরসাইকেল, সাইকেল, অটোরিকসা ভাড়া অর্ধেক করার দাবী জানান আগামী ৭ দিনের মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৯:৫৫:০৭   ২৪০ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ