ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্ভোধন

হাতিয়ায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্ভোধন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


 হাতিয়ায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্ভোধন

নোয়াখালী: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের ভূমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিনদিন ব্যাপী ভূমি মেলা’২০২৫ উদ্বোধন করা হয়েছে। হাতিয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

রবিবার (২৫ মে) হাতিয়া উপজেলা ভূমি অফিস প্রাঙনে অনুষ্ঠিত উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়ির চর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম,হাতিয়া প্রেসক্লাব সভাপতি জি এম ইব্রাহীম, হাতিয়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মো. ইফতেখার হোসেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ওয়াজউদ্দিন।

দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি,ভূমিসেবা সংক্রান্ত এক আলোচনা সভা, ভূমি সেবা প্রত্যাশীদের মাঝে লীফলেট বিতরণ, গণশুনানী, ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান অর্জনের লক্ষ্যে উপজেলা হলরুমে ছাত্রছাত্রীদের মধ্যে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের নিয়ে স্থানীয় ভূমির জটিলতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, দ্বীপের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেয়া, ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে আরো সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ভূমি মেলার আয়োজন। সাধারণ মানুষ এ মেলা থেকে যদি সম্যক ধারণা পায় তবেই এ মেলার উদ্দেশ্য স্বার্থক হবে।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী সহ স্কুলের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেনি পেশার সেবা প্রত্যাশী লোকজন উপস্থিত ছিলেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৫৪   ৩১৬ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ