ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » দুই ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র সড়কটি বেহালদশা

দুই ইউনিয়নবাসীর যোগাযোগের একমাত্র সড়কটি বেহালদশা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ মে ২০২৫


দুই ইউনিয়নবাসীর যোগাযোগের একমত সড়কটি বেহালদশা

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়ন ও জিনদপুর ইউনিয়নের যোগাযোগের একমাত্র সড়কটির বেহালদশায় দুর্ভোগ পোহাচ্ছে ওই দুই ইউনিয়নের হাজার হাজার বাসিন্দা। জিনদপুর ইউনিয়নের জিনদপুর হতে সাতমোড়া ইউনিয়নের দশমৌজা বাজার পর্যন্ত রাস্তাটির দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী দুই গ্রামবাসী।

সরেজমিন দেখা যায়, রাস্তাটির প্রায় ৮০ ভাগ স্থানেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে একাকার হয়ে যায়। সাতমোড়া, চুউরিয়া, শিকানিকা, কাজেল্লা, জগন্নাথপুর, চেলীখোলাসহ আশেপাশে বেশ কয়েকটি গ্রামের সাথে শহরের যোগাযোগের একমাত্র রাস্তাটি চলাচলের অনুুউপযুক্ত হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।এরকম দুর্ঘটনার স্বীকার হয়ে অনেকেরই প্রাণ গেছে। প্রতিদিনের হাট বাজার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজারো জনতা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। ওই দুই ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘ দিন বেহাল অবস্থায় পরে আছে যেন দেখার কেউ নেই।

জিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মাস্টার ও কৃষক নুরুল ইসলামসহ অনেকের সাথে কথা হয়। তারা জানান,এ রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলাচল করছে। এই রাস্তাটি ভেঙ্গে যাওয়া গাড়ি চলাচলের সময় অধিকাংশ শিক্ষার্থীরাই প্রতিনিয়ত দুর্ঘটনা স্বীকার হচ্ছে।

জিনদপুর ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খোরশেদ আলম, সাতমোড়া ইউনিয়নের সমাজসেবক মোঃ সানাউল্লাহসহ বিশিষ্ট জনেরা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করে রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান।

এ ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ এলজিইডির নবীনগর উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন নবী জানান,ওই এলাকায় রাস্তার এই অংশটিসহ রাস্তা প্রশস্তকরুন ও দুর্বল রাস্তাকে সচল করাসহ ১৩ কিলোমিটার এই রাস্তা চট্টগ্রাম প্রজেক্ট এর আওতায় নেয়া হয়েছে। অলরেডি সাড়ে চার কিলোমিটার রাস্তার টেন্ডার হয়ে গেছে,কিছুদিনের মধ্যে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে। শীগ্রই কাজ শুরু হবে। বাকী অংশটুকু প্রক্রিয়াধীন রয়েছে । আমাদের মন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারি শারমিন সুলতানা ম্যাডাম এ কাজের তদারকি করছেন।

এল/আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৫১   ৩৪৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ