ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা

কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


কলমাকান্দায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (PCC)–এর উদ্যোগে একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১১ টায় কলমাকান্দা উপজেলা প্রেসক্লাব হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান বিপ্লব এবং সঞ্চালনা করেন পিসিসি’র উপজেলা কো-অর্ডিনেটর আনিছুর রহমান।

উক্ত ওরিয়েন্টেশনে উপজেলার বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উপস্থিত ছিলেন পিসিসি’র প্রজেক্ট ম্যানেজার মৌসুমী মজুমদার, ট্রাইবাল সম্পাদক বুতুয়েল কুবি, কলমাকান্দা শাখার সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা ও মোনালিসা হাজং, তিন উপজেলার সমন্বয়কারী আনিছুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি এনামুল হক তাং, জহিরুল ইসলাম মামুন, রিপন মিয়া, আব্দুর রশিদ আকন্দ, রীনা হায়াৎ, লোকমান হোসেন এবং কবি রঞ্জনসহ অনেকে।

কর্মশালায় প্রজেক্ট ম্যানেজার মৌসুমী মজুমদার অংশগ্রহণকারীদের মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডে সিএসও-দের ভূমিকা, দায়িত্ব ও করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

উক্ত ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে স্থানীয়ভাবে মানবাধিকার ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ এক উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:০৫:৩৬   ৩৮৪ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ