ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ২ দিন ব্যাপী জেলেদের পর্যবেক্ষন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

হাতিয়ায় ২ দিন ব্যাপী জেলেদের পর্যবেক্ষন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে ২০২৫


হাতিয়ায় ২ দিন ব্যাপী জেলেদের পর্যবেক্ষন ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

নোয়াখালী: হাতিয়া উপজেলায় ২ দিন ব্যাপী জেলেদের মূল্যায়ন ও পর্যবেক্ষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলা উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান ও মেরিন ফিসারিজ অফিসার শফিউল ইসলাম।
এতে হাতিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ৩০ জন জেলে অংশগ্রহন করেন। দুটি ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন জেলে এই কর্মশালায় অংশগ্রহন করবেন। এ কর্মশালা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। সাসটেইনেবল কোষ্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, এই প্রকল্পের মাধ্যমে হাতিয়াতে একটি সার্ভিলেন্স চেকপোষ্ট তৈরি করা হয়েছে। ৬৫২টি ফিসিং ট্রলারে বিনামূল্যে জিএসএম ডিভাইস বিতরণ করা হয়েছে। মাঠপর্যায়ে এই কাজগুলোর অগ্রগতি পর্যবেক্ষন ও মূল্যায়ন নিয়েই এই কর্মশালা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:১২:২৪   ৩১৩ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● চট্টগ্রামে পুলিশের চেকপোস্টে ৯ হাজার ৮০০ ইয়াবাসহ গ্রেপ্তার ১
● নাফ নদীতে ২০ কোটি টাকার ইয়াবার চালান জব্দ করল কোস্ট গার্ড
● যমজ দুই মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা, চিরকুটে শাশুড়িকে দায়ী
● নবীনগর রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন



আর্কাইভ