ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেনে ইউএনও

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেনে ইউএনও


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫


কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খোঁজখবর নিলেনে ইউএনও

পিরোজপুর: কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সরেজমিনে গিয়ে খোঁজখবর নিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। বৃহস্পতিবার (২৯ মে) বেলা বারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী ভবনের দ্বিতীয় তলার নবনির্মিত কক্ষে ভর্তিকৃত রোগীদের কাছে হাজির হয়ে রোগীদের শারীরিক খোঁজখবর নিলেন।

এ সময় তিনি রোগীদের সাথে খোলামেলা কথা বলেন এবং তাদের সেবার মান আরো উন্নত করার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ জানান। রোগীরা ঠিক মতন হাসপাতালে কর্তৃপক্ষের কাছ থেকে ওষুধ পায় কিনা এবং খাবার মান সম্পর্কে রোগীদের সাথে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার তদন্ত কর্মকর্তা এবাদ আলী।
উল্লেখ্য দীর্ঘ দেড় যুগ ধরে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম চলে অস্থায়ী ভবনে। রোগীদের কক্ষের সংকটের সমাধান ও মানসম্মত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার জন্য কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী ভবনের দ্বিতীয় তলার মানসম্মত দুইটি কক্ষ নির্মাণ করেন। একটি কক্ষে পুরুষ রোগীদের ও আরেকটি কক্ষ নারীদের। এখানে উন্নত মানের বাথরুম, নার্সদের বসার স্থান, প্রয়োজনীয় সংখ্যক বৈদ্যুতিক ফ্যান সহ সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:১০   ১৮৯ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ