ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

হাতিয়ায় তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫


হাতিয়ায় তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

নোয়াখালী: হাতিয়া উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২১০ জন তৃতীয়-চতুর্থ শ্রেনির কর্মচারী উৎসব ভাতা শতভাগ উন্নীতকরণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার সকালে স্ব স্ব বিদ্যালয়ে পৌঁছে বিদ্যালয়ের অফিসের সামনে গিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয়-চতুর্থ শ্রেনির কর্মচারীরা অবস্থান করেন। গত ২৮ মে থেকে বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়-চতুর্থশ্রেনির কর্মচারি পরিষদের কেন্দ্রীয় কমিটির ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে বৃহস্পতিবার সকালে‌ দেখাযায় হাতিয়ায় কর্মরত বেসরকারি এমপিও ভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও শ্রেনির কর্মচারীরা স্ব-স্ব বিদ্যালয়ে এ কর্মবিরতি পালন করছেন।
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয়-চতুর্থশ্রেনির কর্মচারি পরিষদ হাতিয়া শাখার সভাপতি মো. আকরাম হোসেন চলমান কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন,২৮ মে থেকে প্রতিষ্ঠানগুলোতে অর্ধদিবস কর্মসূচি পালিত হলেও আজ বৃহস্পতিবার থেকে পূর্ণদিবস কর্মসূচি পালন করা হচ্ছে। এসময় কর্মচারিরা তাদের অর্পিত সকল দাপ্তরিক কাজ থেকে সম্পূর্ণ কর্মবিরতি পালন করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এমলাক হোসেন জানান, অন্তবর্তী সরকার এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ২৫ শতাংশ উৎসব ভাতা বাড়ালেও কর্মচারিদের জন্য ভাতা না বাড়ানোয় তারা এ কর্মসূচির ডাক দেয়। অন্তবর্তী সরকার ঈদের আগে কর্মচারিদের জন্য ২৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করার দাবি জানান। অন্যথায় ঈদের পরে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
আন্দোলনরত তৃতীয় শ্রেণির সদস্য আমিরুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় হাতিয়াতেও এমপিও ভুক্ত বিদ্যালয়ের কর্মচারিগণ স্বল্প বেতনে চাকরি করে যুগ যুগ ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন। সরকারের কাছে দীর্ঘদিন ধরে দাবি করলেও সে দাবির প্রতি সরকার ভ্রুক্ষেপ করছে না। বাধ্য হয়ে তারা এ কর্মসূচি পালন করছেন।
সংগঠনের নেতারা আরো জানান, এর আগে তারা শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করলে কর্মচারীদেরও সমানুপাতিক হারে ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা বাস্তবায়ন না হওয়ায় তারা হতাশ হয়েছেন। বাধ্য হয়ে কর্মচারীরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৭:৫৪   ২২৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ