ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী উদ্যোগে ৯০০০ চারা বিতরণ

পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী উদ্যোগে ৯০০০ চারা বিতরণ


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫


পরিবেশ রক্ষায় ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমী উদ্যোগে ৯০০০ চারা বিতরণ

নেত্রকোনা: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফলদ ও বনজ গাছের ৯ হাজার চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মে) উপজেলার নাজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ‘ইনাফ’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মসূচিতে স্থানীয় শিশু ও দরিদ্র ৯০০টি পরিবারের মাঝে এ চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৌহার্দ্য দারিং।

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাজিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পরিতোষ রেমা, প্রোগ্রাম অফিসার টুকি চাম্বুগং ও মৌরশ্মি লিমা ঘাগ্রা প্রমূখ।

বিতরণকৃত চারাগুলোর মধ্যে ছিল আম, লিচু, পেয়ারা, আমলকী, লেবু ও নিমসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ।

আয়োজকরা জানান, শুধু চারা বিতরণ নয়, এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ রক্ষার সচেতনতা বাড়াতে চাওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যও রয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু ও পরিবারগুলো চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং সবুজ কলমাকান্দা গড়ার অঙ্গীকার ব্যক্ত করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৬:২৭   ২৪৯ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ