ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শরিফুল ইসলাম

লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শরিফুল ইসলাম


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শরিফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া:  নবীনগর উপজেলার কৃতি সন্তান লায়ন মোহাম্মদ শরিফুল ইসলাম লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি এ ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। আগ্রাবাদস্থ কপার চিন্নি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের নিয়মিত মাসিক সভায় নির্বাচনটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র পার্সন ও জেলার রিজিওনাল চেয়ারপার্সন লায়ন কাজী আলী আকবর জাসেদ।

সভায় সদস্যদের বিস্তারিত আলোচনা ও সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে ২০২৫- ২০২৬ সেবা বর্ষের কার্যকরী কমিটিতে লায়ন শরিফুল ইসলাম প্রেসিডেন্ট, লায়ন রেদওয়ানুল করিম রনজু সেক্রেটারি ও লায়ন ইউনুস আজাদকে ফাইনান্স সেক্রেটারি নির্বাচিত করে দায়িত্ব হস্তান্তর করা হয় ।

বিদায়ী কমিটি সফল ভাবে দায়িত্ব পালন করায় কমিটির সকলকে রীতি অনুযায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ও নতুন কমিটিকে ফুল দিয়ে বরন করা হয়।

সভায় নতুন সদস্য সংগ্রহ, ভবিষ্যৎ কার্যপরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন ও স্থায়ী প্রজেক্ট লায়ন্স ডিজেবিলিটি কেয়ারের বিনামূল্যে ঠোঁট কাটা তালু কাটা ক্যাম্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

নবগঠিত কমিটির প্রেসিডেন্ট লায়ন শরিফুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আলমনগর গ্রামের কৃতি সন্তান। তিনি ইতিমধ্যে তার পিতারনামে শিক্ষা বৃত্তি চালু করে,খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করে,অসহায় মানুষ ও মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে সর্বমহলে সমাদৃত হয়েছেন।

তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার খবরে গ্রামের লোকজন আনন্দিত হয়েছেন ও সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
শরিফুল ইসলাম বলেন আমার নিজ জন্মভূমি নবীনগর উপজেলায় যদি কোন ঠোঁট কাটা, তালু কাটা শিশু থাকে আমার মোবাইল নাম্বার 01712286577 এ সাথে যোগাযোগ করবেন আমাদের ক্লাবের পক্ষ থেকে অপারেশন খরচ বহন করা হবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৮:৫৫:৪৬   ২৪৭ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ