ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়: জামায়াত

সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়: জামায়াত


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয়: জামায়াত

সংস্কার ও বিচারের আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, অনেকেই নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। ২০১৪ সালে কোনো নির্বাচনই হয়নি।

২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ‘আমি আর ডামি’ নির্বাচন হয়েছে। কাজেই বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও এরকম নির্বাচনই হবে।

শনিবার কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুজিবুর রহমান বলেন, আমরা স্লোগান দিই–‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’। কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে সংসদে যেতে হবে। ফলে জামায়াত প্রার্থীদের বিজয়ী করে সংসদের পাঠাতে হবে। তিনি কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মাওলানা মো. সামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

এদিকে নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামায়াত। দলটি বলেছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কবে নির্বাচন হবে, তা বাংলাদেশের সরকার এবং জনগণ নির্ধারণ করবে।

শনিবার এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম। গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত।’ এ বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল আখ্যা দিয়ে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, কখন নির্বাচন হবে, তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:১০:২৯   ২২৩ বার পঠিত  | ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● ভারত থেকে নাশকতার নির্দেশ দিয়ে বাংলাদেশ অস্থিতিশীলের চেষ্টা: রিজভী
● গোপালগঞ্জের বাইরে আ.লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
● সরকারের বক্তব্যে হতাশ জাতি, নিরাপত্তা নিশ্চিতের দাবি শফিকুরের
● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী



আর্কাইভ