ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » ত্রিশালে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

ত্রিশালে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস


মতিউর রহমান সেলিম, ত্রিশাল (ময়মনসিংহ)
প্রকাশ: রবিবার, ১ জুন ২০২৫


ত্রিশালে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস

ময়মনসিংহ:  কৃষিখাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা তৈরি ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আয়োজনে ময়মনসিংহের ত্রিশালে কৃষকদের নিয়ে দিবন্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার বিকেলে স্থানীয় টিউলিপ কনভেনশন সেন্টারে আয়োজিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।
ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক ড. মোছা. নাছরিন আক্তার বানুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের পার্টনার প্রকল্পের মনিটরিং অফিসার মো. সালাহউদ্দিন কায়সার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদা তাহমিনা।
এসময় কংগ্রেসে অংশগ্রহণকারী কৃষক, কৃষাণী, উদ্যোক্তা ও কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও সাফল্যের গল্প ভাগাভাগি করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৫:১৪   ১৮৮ বার পঠিত  | ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ