ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সচিব পেটানোর ঘটনায় কৃষকদল ও যুবদলের দুই নেতা বহিস্কার

সচিব পেটানোর ঘটনায় কৃষকদল ও যুবদলের দুই নেতা বহিস্কার


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫


 সচিব পেটানোর ঘটনায় কৃষকদল ও যুবদলের দুই নেতা বহিস্কার
নোয়াখালী: দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সু¯পষ্ট অভিযোগের ভিত্তিতে কৃষকদল ও যুবদলের দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতি (৫জুন) রাতে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর স¤পাদক মো: শরিফুল ইসলাম ও হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো: ফাহিম উদ্দিনের সাক্ষরিত ভিন্ন ভিন্ন চিঠির মাধ্যমে এ অব্যাহতি প্রদান করা হয়।
একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সু¯পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ স¤পাদক শহিদুল ইসলাম বাবুল এর সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী জেলাধীন হাতিয়া উত্তর সাংগঠনিক থানা শাখার আহবায়ক মোঃ হুমায়ুন কবিরকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হলো।
পেশী শক্তির প্রদর্শন, জনমনে ভীতি সঞ্চার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার সু¯পষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন ইলিয়াছ ও সদস্য সচিব মোঃ ফাহিম উদ্দিনের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের ভাবমূর্তি রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হাতিয়া উপজেলার আওতাধীন ১নং হরণী ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সোহেল উদ্দিনের প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার (৪ জুন) দুপুরে হাতিয়া হরনী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের চাল বিতরণ কালে নিজেদের পছন্দের লোককে সিলিপ না দেওয়ায় ইউনিয়ন পরিষদের সচিবকে পেটানোর অভিযোগ উঠে স্থানীয় কৃষকদল ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে।

পরে উর্দ্ধতন কর্মকর্তাদের নিদের্শে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে সকল কার্যক্রম স্থগিত করা হয়। বিষয়টি নিয়ে কালবেলা সহ বেশ কয়েকটি জাতীয় প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তার পর থেকে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০০   ১৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ