ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » পরিবেশ রক্ষায় তারেক রহমানের পাঁচ পদক্ষেপের প্রতিশ্রুতি

পরিবেশ রক্ষায় তারেক রহমানের পাঁচ পদক্ষেপের প্রতিশ্রুতি


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন ২০২৫


পরিবেশ রক্ষায় তারেক রহমানের পাঁচ পদক্ষেপের প্রতিশ্রুতি

দেশের পরিবেশ সুরক্ষায় বিএনপির পক্ষ থেকে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, ‘পরিবেশ সংরক্ষণ কোনো বিলাসিতা নয়, এটা এখন সময়ের দাবি। অদূরদর্শী শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়নের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নৈতিক দায়িত্ব।’

বিবৃতিতে তিনি বিএনপির পক্ষ থেকে পাঁচটি প্রধান উদ্যোগ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এগুলো হলো-

জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান: পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই কৃষিতে বিনিয়োগ।

প্লাস্টিক ও রাসায়নিক নিষিদ্ধ করা: ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত পদার্থ নিষিদ্ধ করে পরিবেশবান্ধব পণ্যে উৎসাহ।

নদী ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা নিরসনে ও পরিবেশ ভারসাম্যে খনন প্রকল্প।

জলবায়ু সহনশীল দক্ষিণাঞ্চল গড়া: দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই অবকাঠামো ও কৃষি ব্যবস্থা উন্নয়ন।

পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা: শিক্ষাক্রমে পরিবেশ বিষয় অন্তর্ভুক্তি।

তারেক রহমান বলেন, ‘বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছে। ১৯৭৭ সালে জিয়াউর রহমান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন, যা পরে পূর্ণাঙ্গ বিভাগে রূপ নেয়। খালেদা জিয়া ১৯৯৫ সালে পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং পরিবেশ আদালত প্রতিষ্ঠা করেন। আসুন, এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা আশার বীজ বুনে একটি টেকসই, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলি। যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী উত্তরাধিকার হয়ে থাকবে।’

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:৩৯:৪১   ১৮৪ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ