ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » পুলিশের ওপর সন্ত্রাসী হামলা,হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই আহত ২

পুলিশের ওপর সন্ত্রাসী হামলা,হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই আহত ২


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৯ জুন ২০২৫


পুলিশের ওপর সন্ত্রাসী হামলা,হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই আহত ২

নোয়াখালী: হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর এলাকায় পুলিশের উপর হামলা করে হ্যান্ডকাপসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় অভিযুক্তদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় সোমবার সকালে পুলিশ বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় মামলা করনে।
মামলার সূত্রে জানাযায়, রোববার রাতে একটি নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: মিরাজ উদ্দিনকে আটক করতে অভিযান করে জাহাজমারা পুলিশ ফাড়ির সদস্যরা। তারা নতুন সূখচর বাজার গিয়ে আসামীকে আটক করে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় ফিরছিলেন। এসময় মো: ইয়াছিন এর নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল এসে পুলিশের উপর আক্রমন করেন।

একপর্যায়ে তারা হ্যান্ডকাপসহ আসামী মিরাজকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযুক্তদের ইটের আগাতে আহত হয় এ এস আই অভিজিত বড়ুয়া, পুলিশ সদস্য সুজন কান্তি নাথ। পরে জাহাজমারা ফাড়ি থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্বার করে উপজেলা সদরে নিয়ে আসে। আহত পুলিশ সদস্যদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মিরাজ, ইয়াছিনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামী মিরাজ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।
এই বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, আসামীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা হাতিয়াতে বিরল। কঠিন ভাবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা আসামী ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের উপর আক্রমন করেছে। মামলা হয়েছে । মামলার আসামীদের দ্রুত আটকের ব্যবস্থা করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৮:২২   ৩৫৪ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ