ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » সংরক্ষিত বনের গাছ কাটার অপরাধে আটক ১

সংরক্ষিত বনের গাছ কাটার অপরাধে আটক ১


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১১ জুন ২০২৫


সংরক্ষিত বনের গাছ কাটার অপরাধে আটক ১


নোয়াখালী:
হাতিয়া উপজেলার জাহাজমারা চর ইউনুছের সংরক্ষিত বনের গাছ কাটার অপরাধে মো: হানিফ নামে একজনকে আটক করেছে বনরক্ষিরা। বুধবার বনবিভাগের করা মামলায় আটক দেখিয়ে তাকে কোট হাজতে পাঠানো হয়েছে।

আটক মো: হানিফ (৪৭) হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত কামাল উদ্দিনের ছেলে। এর আগে মঙ্গলবার বিকেলে জাহাজমারা রেঞ্জের চর ইউনুছ সংরক্ষিত বন থেকে তাকে আটক করা হয়।
মামলার সূত্রে জানা যায়, একটি গ্রুপ দীর্ঘদিন ধরে জাহাজমারা চর ইউনুছ এলাকায় সংরক্ষিত বনের গাছ কেটে জমি আবাদের চেষ্ঠা করে আসছে। ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ৫-৬ জন গভীর বনে পালিয়ে যায়। তারা সবাই বনের মধ্যে গাছ কাটার সাথে জড়িত। গাছ কাটার কাজে ব্যবহৃত দা, কুড়াল ও করাত জব্দ করা হয়।
এই বিষয়ে জাহাজমারা রেঞ্জের সহকারি বন সংরক্ষক একেএম আরিফ উজ জামান বলেন, আটক ব্যাক্তিকে বন আইনে করা মামলায় আদালতে পাঠানো হয়েছে। উপক’লীয় এলাকায় বন রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১১:৫৯   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ