ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নির্বাচন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নির্বাচন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নির্বাচন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রিজভী

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‌‘এই বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।’

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার ষোলো আনা প্রভুত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় খড়কুটো কুড়াতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ড. ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক অত্যন্ত জরুরি। বৈঠকটি নির্বাচন সংস্কার ও অনাদিকাল পর্যন্ত গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতারা উন্নয়নের নামে যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছেন, সেই বিষয়টি আড়াল করতেই ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে।

এ সময় বিদেশে পাচার করা অর্থ নিয়ে বিভিন্ন দেশে আরাম-আয়েশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের বিচারের দাবি জানান রিজভী।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৮:২৯   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● হেফাজতের ৭ দলের জোটে জামায়াত-বিএনপির সঙ্গ ছাড়ার শর্তে মতভেদ
● মিরপুরে উচ্ছেদ অভিযানে আগে জানানো হয়নি, বললেন জামায়াত আমির
● টেনেসিতে ২০০ বছর পর প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকরের কথা
● সরকারের নীতিতে পরিবর্তন না এলে জনভাগ্যের উন্নতি হবে না: পীর চরমোনাই
● চাঁদাবাজি ও দখল নিয়ে বিএনপির কোন্দলে আইনশৃঙ্খলার অবনতি: জামায়াত



আর্কাইভ