ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী

লালমোহনে ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


লালমোহনে ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী

ভোলা: লালমোহন উপজেলায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার পাকার মাথা এলাকার আয়েশা সিদ্দিকা মাদরাসার হলরুমে উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ইমাম উদ্দিন শামীম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা নজিবুল্যাহ সরকার।
এ ছাড়াও এ সময় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম কবির, লালমোহন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সভাপতি মাওলানা মো. রাশেদুল ইসলাম, বর্তমান আহ্বায়ক মাওলানা আলী আজগর মাহমুদ, সদস্য সচিব মাওলানা আল-আমিনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২১:৩১   ২৭৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ