ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই-পক্ষের মধ্যে উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই-পক্ষের মধ্যে উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই-পক্ষের মধ্যে উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

বরিশাল: আগৈলঝাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই-পক্ষের মধ্যে উত্তেজনা, যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে। সংঘর্ষের আশংকায় কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব দাসপাড়া ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নারায়ন চন্দ্র দাসের বাড়ি হতে মালেক মিয়ার বাড়ি পর্যন্ত ৪ লক্ষাধীক টাকা ব্যয়ে ৪শত ৬০ ফুট নতুন রাস্তা সিসি ঢালাইয়ের কাজ ১০ জুন থেকে শুরু করেন মুন্সী ট্রেডার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সকালে রাস্তা নির্মাণ কাজ চলাকালীন সময় স্থানীয় খোকন মিয়া, মঞ্জু শেখ, খলিল খান, রোকন মিয়া, ফজলুল হক, বাবুল হাওলাদার, আলামিন বক্তিয়ার, সেলিম মিঞা, অঞ্জন দাস, কাওসার ভাট্টি, আবদুল হক ভাট্টি, নজরুল ইসলামসহ শতাধিক লোকজন রাস্তা নির্মাণ কাজে বাধাঁ দেন।

এঘটনায় প্রতিবাদ করেন রাস্তার সুফলভোগী আবু সালেহ, পিয়াংকা দাস, সিরাজ মিয়া, নিরাঞ্জন দাস ইউনুস মিয়া, পরিতোষ দাস, মাসুদ মিয়া, জাকারিয়া, ইউসুফ মিয়া, উজ্জ্বল দাস, মালতী দাস, তরিকুল ইসলাম, অশোক মন্ডলসহ শতাধিক লোকজন। এসময় রাস্তা নির্মানের পক্ষে-বি-পক্ষে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
রাস্তা নিমাণের বিপক্ষে স্থানীয় ইউনুস খান বলেন, রাস্তা নির্মানের স্থানে পূর্বে অত্র এলাকার পানি নিস্কাশনের জন্য একটি ডাঙ্গা ছিল। দুই বছর পূর্বে বাগধা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলাকার বাসির সহযোগীতায় ডাঙ্গাটি বালু দিয়ে ভরাট করে কাঁচারাস্তা নির্মাণ করে।

রাস্তা নির্মাণের ফলে অতিবৃষ্টির কারনে গত বছর এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে এলাবকাবাসী। রাস্তা নির্মাণে আমাদের কোন বাধা নেই, তবে পানি নিস্কাশনের ব্যবস্থা আগে করতে হবে। পানি নিস্কাশনের জন্য আমরা বাগধা ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রির কাছে দাবি জানিয়েছি।
স্থানীয় কলেজ ছাত্র আবু রায়হান বলেন, আমাদের যৌথ পুকুরে গতবছর আমি দুইলক্ষ টাকা খরচ করে মাছ চাষ করে ছিলাম। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাছ মারা যায়। পরবর্তীতে পানি বৃদ্ধি পেলে অবশিস্ট মাছ ভাসিয়ে নিয়ে যায়।
রাস্তা নির্মানের পক্ষে পরেশ দাস বলেন, রাস্তা নির্মানের জায়গায় পূর্বে ডাঙ্গা ছিল। রাস্তা নির্মানের ফলে ওই স্থান দিয়ে ক্ষেতের ধান, মানুষের চলাচল ও যানবাহনের সুবিধা ভোগ করে আসছি।
বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি সাংবাদিকদের বলেন, উপজেলা প্রশাসন ও এলাকার সবাইকে নিয়ে রাস্তা নির্মাণ ও পানি নিস্কাসনের বিকল্প ব্যবস্থা করে সমস্যার সমাধান করা হবে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকাবাসী দুপক্ষ মুখোমুখি, তাই ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, বিষয়টি জানতে পেরে উপজেলা প্রকৌশলীকে সরেজমিন গিয়ে স্থানীয় দুই পক্ষের সাথে সমন্বয় করে রাস্তা নির্মাণ করার জন্য নির্দেশ দিয়েছি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২৭:৫৩   ২৫৩ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ