ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » বিএনপি ক্ষমতায় এলে নিঝুম দ্বীপ হবে মালদ্বীপ:মাহবুবের রহমান শামীম

বিএনপি ক্ষমতায় এলে নিঝুম দ্বীপ হবে মালদ্বীপ:মাহবুবের রহমান শামীম


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


বিএনপি ক্ষমতায় এলে নিঝুম দ্বীপ হবে মালদ্বীপ:মাহবুবের রহমান শামীম

নোয়াখালী: হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে ঈদ পুণঃমিলনী ও মতবিনিময় সভায় বিএনপির সাংগঠনিক স¤পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, পতিত স্বৈরাচার দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও নিঝুম দ্বীপে কোনো উন্নয়ন হয়নি। তারা শুধু করেছে- জবরদখল, লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম। এত সুন্দর নিঝুম দ্বীপ দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি কথা দিতে পারি,বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে নিঝুম দ্বীপকে পর্যটন অঞ্চলে পরিণত করা হবে।

নিঝুম দ্বীপ দেখতে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে মানুষ আসবে। আমরা অনেক জায়গায় গেছি কিন্তু নিঝুম দ্বীপের মতো জায়গা বিদেশেও দেখিনি। বাংলাদেশের মধ্যে নিঝুম দ্বীপ হবে মালদ্বীপ।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নিঝুম দ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবের রহমান শামীম আরো বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি-এখনই আপনারা বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিন। আর বিএনপি সরকার গঠন করলে নিঝুম দ্বীপে পূর্ণাঙ্গ বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এত সুন্দর একটি জায়গার মানুষজন এত কষ্টে দিনযাপন করছেন-এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিএনপি সরকার গঠন করলে এখানকার যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা হবে। আমাদের উদ্যোগে অনেকেই স্বাবলম্বী হবেন।

তিনি বলেন, আমি ¯পষ্ট করে বলতে চাই- বিএনপি সরকার গঠন করলে নিঝুম দ্বীপে কোনো সন্ত্রাসের অঙ্গরাজ্য থাকবে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা জবরদখলকারী এখানে ঠাঁই পাবে না। বিএনপির নেতাকর্মীদের মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা, তাদের পাশে থাকা। যেমন প্রাকৃতিক দুর্যোগের সময় আপনারা জনগণের পাশে ছিলেন, তেমনিভাবেই সব সময় পাশে থাকতে হবে। শুধু নির্বাচনের সময় নয়, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন জাতীয়তাবাদী দল থাকবে, ততদিন জনগণের পাশে থাকতে হবে।

প্রধান উপদেষ্টর দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই নেতা বলেন, আমাদের একটি ¯পষ্ট দাবি আছে-আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ২০১৪ সালে জনগণ ভোট দিতে পারেনি। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে ও হয়েছে ড্যামি নির্বাচন। মানুষ ভোট দিতে পারেনি। দ্রুত নির্বাচন দিন-মানুষ ভোট দিতে চায়। যদি সুষ্ঠু নির্বাচন হতো, তাহলে বিএনপির প্রার্থীরাই জয়ী হতো।
তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই সংস্কার, সংস্কার করে নির্বাচন বিলম্বিত করবেন না। দ্রুত নির্বাচন দিন। মানুষ ভোট দিতে চায়, নিজের প্রতিনিধি বেছে নিতে চায়। যদি তাদের প্রতিনিধি থাকতো,তাহলে ঘূর্ণিঝড়ের সময় তারা জনগণের পাশেই থাকতেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৩৯   ১৯৪ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ