ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মীয় পরিবারের পাশে দাড়ালেন জামায়াত

হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মীয় পরিবারের পাশে দাড়ালেন জামায়াত


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


হাতিয়ায় অগ্নিকাণ্ডে নিহত সনাতন ধর্মীয় পরিবারের পাশে দাড়ালেন জামায়াত

নোয়াখালী: হাতিয়া উপজেলার বুডিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডে নিহত সনাতন ধর্মী পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জামায়েত ইসলামী। দলটি নিহতেদের পরিবারকে একটি নতুন ঘর তৈরি করে দেন। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিক ভাবে নিহতদের পরিবারের কাছে এই ঘর হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ হাতিয়া জামায়াতের এমপি পদপ্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার বোরহানুল ইসলাম। বুড়িরচর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আশ্রাফ। ইসলামী ছাত্রশিবির হাতিয়া উপজেলা দক্ষিণ সভাপতি আশিকুল ইসলাম। হাতিয়া আদর্শ থানা সেক্রেটারি আবদুল ওহাব বাবুল ও নিহতদের পরিবারের সদস্য কেসব দাস।

জানাযায়,উপজেলার বুডিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা নামে এক দম্পতি নিহত হয়েছেন। এই ঘটনায় তাদের ৭ টি গরু আগুনে পুড়ে মারা যায়। গত (৩১ জানুয়ারি) রাত তিনটার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালি গ্রামের মুনদা বাড়িতে এ ঘটনা ঘটে।
মানবিক দায়িত্ববোধ থেকে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য একটি নতুন ঘর প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী দলটি নিজেদের তত্বাবধানে একটি চার চালা টিনের ঘর তৈরি করে দেন পরিবারটিকে। আজ তা আনুষ্ঠানিক ভাবে গ্রহন করেন নিহত দম্পতির সন্তান কেশব দাস।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, “মানবতার খাতিরে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। কেশব বাবুর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।”

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:৫৭:৫৬   ১৭১ বার পঠিত  |            







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ