ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২ পরিবহনকে জরিমানা,ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২ পরিবহনকে জরিমানা,ভাড়া ফেরত পেলেন যাত্রীরা


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫


অতিরিক্ত ভাড়া নেওয়ায় ২ পরিবহনকে জরিমানা,ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

পাবনা:  যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাবনার চাটমোহরের দু’টি বাস কাউন্টারে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর একটি দল।

বুধবার (১১ জুন) রাত ১০টায় পৌর শহরের বাসষ্ট্রান্ড এলাকায় শাহজাদপুর ট্রাভেলস ও ফাতেমা পরিবহনের কাউন্টারে এই অভিযান চালানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যামাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট অভিযুক্ত দুই ব্যক্তিকে ১৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

জানা গেছে, কুরবানি ঈদ পরবর্তী সময়ে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর ট্রাভেলস এবং ফাতেমা পরিবহনের কাউন্টারে ভাঙ্গুড়া ক্যাম্পের লেফটেনেন্ট ইমরানের নের্তৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালান। এ সময় শাহজাদপুর ট্রাভেলস-এর কাউন্টার থেকে লিটন ও ফাতেমা পরিবহণের কাউন্টার থেকে শরিফুল নামের দুই জনকে আটক করে।

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরীকে খবর দিলে তিনি ঘটনাস্থলে এসে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহজাদপুর ট্রাভেলস এর কাউন্টার মাস্টার লিটককে ১০ হাজার এবং ফাতেমা পরিবহণের কাউন্টার মাস্টার শরিফুলকে ৩ হাজার টাকা করে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া প্রায় অর্ধশতাধিক যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেন ইউএনও।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, চাটমোহর থেকে ঢাকাগামী দুইটি পরিবহনের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেবার অভিযোগ পেয়ে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। আমরা অপরাধের সত্যতা পাই এবং তারা অপরাধ স্বীকার করেন। অভিযুক্ত ২ জনতে অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত দেবার অঙ্গিকার করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:৩২   ৩৩৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ