ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সাগরে নিষেধাজ্ঞার ৫৮ দিন পর জেলের জালে এক টানে ৪৩ মণ ইলিশ

সাগরে নিষেধাজ্ঞার ৫৮ দিন পর জেলের জালে এক টানে ৪৩ মণ ইলিশ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


সাগরে নিষেধাজ্ঞার ৫৮ দিন পর জেলের জালে এক টানে ৪৩ মণ ইলিশ

পটুয়াখালী: সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে প্রথম দিনেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়েছে জেলেরা। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইউনুস মিয়া নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে আলীপুর মৎস্য বন্দরের আবদুল্লাহ ফিসে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ৬২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার মধ্যরাতে অবরোধ শেষে পায়রাবন্দর সংলগ্ন গভীর সমুদ্রে একবার জাল ফেলেই এসব ইলিশ ধরা পড়ছে।
ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে ১৯ জন জেলেসহ এফবি তামান্না ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যাত্রা করেন। পায়রা বন্দর এলাকায় জাল ফেলতেই এসব মাছ উঠে আসে। দীর্ঘদিন পরে আশানুরূপ মাছ পেয়ে খুশি তারা।

এফবি তামান্না ট্রলারের মালিক ইউসুফ (কোম্পানি) হাওলাদার বলেন, ইলিশ ধরা পড়ায় জেলেসহ আমরা খুব খুশি। ধার দেনা করে ট্রলার পাঠিয়েছিলাম সমুদ্রে, মাছ না পেলে বড় লোকসানে পড়ে যেতাম। শুরুতেই এমন মাছ পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ বছর সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। তাই সমুদ্রে বেশ পরিমাণ মাছ হয়েছে। যার কারণে জেলেদের জালে বেশি বেশি মাছ ধরা পড়ছে। আশা করছি বিগত বছরগুলোর লোকসান পুষিয়ে উঠবে উপকূলের জেলেরা।

আর/ এন

বাংলাদেশ সময়: ০:১৫:৩৪   ২৬৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ