ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নুরুল হক নুর, সেনাবাহিনী-পুলিশের চেষ্টায় উদ্ধার

৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নুরুল হক নুর, সেনাবাহিনী-পুলিশের চেষ্টায় উদ্ধার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


৫ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন নুরুল হক নুর, সেনাবাহিনী-পুলিশের চেষ্টায় উদ্ধার

পটুয়াখালী: গলাচিপা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে একটি ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণসভা শেষে ফেরার পথে ভিপি নুরুল হক নুর হামলার শিকার হন। পথরোধ করে তার ওপর হামলা চালানো হয়, ভাঙচুর করা হয় ৮-১০টি মোটরসাইকেল। প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভোররাত ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় নিয়ে যায়।
নুরুল হক তার স্ট্যাটাসে প্রশাসনের দুর্বলতার কথা তুলে ধরে লিখেছেন, পুলিশ ও সেনাবাহিনী এসেও ‘সন্ত্রাসীদের’ রাস্তা থেকে হটাতে পারেনি। এক ভিডিও বার্তায় নুর বলেন, ‘আমরা রাতে স্মরণসভা শেষ করে ফেরার পথে হাসান মামুনের অনুসারীরা গাছ ফেলে, রড, রামদা নিয়ে হামলা চালায়। স্থানীয়দের মারধর করা হয়। তারা ভাঙচুর করার পাশাপাশি পুড়িয়ে দিয়েছে একাধিক মোটরসাইকেল।’
অপরদিকে বিএনপি নেতা হাসান মামুন বলেন, ‘নুরুল হক নুর সম্প্রতি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়েছেন। এছাড়া তার লোকজন চরবিশ্বাস বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে থাকতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি এখন ঢাকায় অবস্থান করছি। ভিপি নুরের অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশকে উদ্ধারের অনুরোধ জানিয়েছি। আমি গলাচিপায় শান্তিপূর্ণ পরিবেশ চাই।’
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভিপিকে (নুরুল হক নুর) সেনাবাহিনী ও পুলিশ উপজেলা ডাকবাংলোয় আশ্রয় দেয়। পরে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে তাকে গলাচিপা ছেড়ে জেলা শহরে যেতে বলা হয়। বিএনপির সঙ্গে আমাদের খুবই সুসম্পর্ক ছিল তবে এই সম্পর্কের অবনতি ঘটালেন হাসান মামুন। আমরা উক্ত ঘটনায় দুপুরের পর সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।’
তবে এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৪:২২:১৯   ১৬৬ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ