ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় ঈদের ছুটিতে বাবার খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুজাহিদ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাহিদ দুর্গাপুর উপজেলার ডাহাপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেনের একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বাবার সঙ্গে বেড়াতে এসেছিল মুজাহিদ। দুপুরের দিকে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের মঙ্গলেশ্বরী নদীর দিকে চলে যায় সে। এক পর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মুজাহিদকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর বলেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:১৬   ২০০ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ