ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় দেশীয় রিভলবারসহ শ্যালক গ্রেফতার

কলমাকান্দায় দেশীয় রিভলবারসহ শ্যালক গ্রেফতার


শেখ শামীম, ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


কলমাকান্দায় দেশীয় রিভলবারসহ শ্যালক গ্রেফতার

নেত্রকোনা: কলমাকান্দায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ মোঃ আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার ভগ্নিপতি দ্রুত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার বিশরপাশা টলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া আওলাদ হোসেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ করিম উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক।

বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তার ভগ্নিপতি আব্দুল মান্নান পালিয়ে যায়।

জানা গেছে, গ্রেফতারকৃত আওলাদ স্বীকার করেছে তার ভগ্নিপতি আব্দুল মান্নানও এ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এসব অভিযান অব্যাহত থাকলে অপরাধীদের দৌরাত্ম্য কমবে।

শুক্রবার দুপুরে এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর জানান, অবৈধ অস্ত্র নির্মাণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৭:৩৪   ২৯৭ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ