ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিরামপুর সীমান্তে গভীর রাতে ৯জন শিশুসহ ১৫ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

বিরামপুর সীমান্তে গভীর রাতে ৯জন শিশুসহ ১৫ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন ২০২৫


বিরামপুর সীমান্তে গভীর রাতে ৯জন শিশুসহ ১৫ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ

দিনাজপুর: বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তে আলো নিভিয়ে গতকাল বৃহস্পতিবার (১২ জুন) গভীর রাতে ১৫ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশ সীমানায় ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ৯ জন শিশু, তিন জন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিন অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার রফিকুল ইসলাম বলেন, ঘটনার সময় বিএসএফ তাদের নিয়ন্ত্রণাধিক সীমান্তের বিদ্যুতের আলো বন্ধ করে দিয়ে ওই ১৫ জনকে বাংলাদেশ সীমানায় ঠেলে দিয়েছে। এদের মধ্যে ৯ জন শিশু, তিন জন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। অন্ধকারের মধ্যে ওইসব নারী, পুরুষ ও শিশুদের আসতে দেখে তাদেরকে আটক করে বিজিবি’র হেফাজতে রাখা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বাংলাদেশে আসা ওই ১৫ জনের মধ্যে ৯জন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা অচিন্তপুর বিওপি’তে অবস্থান করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:১৭:৩৭   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুরে ৫০০ পরিবারকে শীতবস্ত্র কিনতে ১৫ লাখ টাকার সহায়তা
● পীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা
● বিড়াল হত্যার শাস্তি, ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি
● দুবাইয়ে বিয়ে, কেরালার তরুণী এখন পীরগঞ্জের নববধূ
● তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই নির্মাণশ্রমিককে হত্যার অভিযোগ



আর্কাইভ