ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ভূমিহীনদেরকে ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরা:আব্দুল হান্নান মাসুদ

হাতিয়ায় ভূমিহীনদেরকে ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরা:আব্দুল হান্নান মাসুদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১৫ জুন ২০২৫


হাতিয়ায় ভূমিহীনদেরকে ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরা:আব্দুল হান্নান মাসুদ

নোয়াখালী: হাতিয়া উপজেলায় কেউ ভূমিহীন নেই। অথচ এই ভূমিহীনদেরকে ভূমিহীন করে রেখেছে কিছু ভূমি দস্যুরা। শনিবার দুপুরে হাতিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে হাতিয়ার কৃতি সন্তান জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কে ভূমিহীন পরিবারের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ এ সব কথা বলেন। তিনি বলেন আপনারা নিজেদের কে ভূমিহীন বলবেন না।হাতিয়ায় কেউ ভূমিহীন নয় অথচ ভূমিহীন করে রেখেছে ভূমি দস্যুরা। আমার সংগ্রাম ওই ভূমি দস্যুদের বিরুদ্ধে। আমি এই অল্প কয়েক মাসের মধ্যে তমরদ্দি বেকের বাজার থেকে হিলটন রোড পর্যন্ত রাস্তা পাকা করার ব্যবস্থা করতে পেরেছি। আপনারা আমার পাশে থাকলে অতীতের নেতারা ৫০ বছরে যাহা করতে পারে নাই আমি দ্রুত সময়ের মধ্যে হাতিয়ার সকল রাস্তাঘাট পাকা করতে পারবো ইনশাল্লাহ।

এছাড়া আমি নয় মাসে সাড়ে পাঁচ কিলোমিটার নদীর তীরে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছি এবং আগামীতে ১১ কিলোমিটার ব্লক বাঁধ দেয়ার ব্যবস্থাও করেছি । আমরা সবাই একতাবদ্ধ থাকলে কেউ কারো ক্ষতি করতে পারবে না। কোন অস্ত্র গোলাবারুদ কিছুই কাজে আসবে না। কেউ কাউকে ছাইরা যাইয়েন না, হাতে হাত রেখে একে অপরের হাত ধরে থাকলে আমাদের সফলতা আসবেই।
হান্নান মাসউদ আরো বলেন, আমরা যদি হাতিয়াতে ফেরির ব্যবস্থা করতে চাই ,তাহলে স্পিডবোট, ট্রলার মালিকদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। কারণ তাদের ব্যবসা হুমকির মুখে পড়বে। আমরা যদি ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিতে চাই, আমরা যদি গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে ভূমিদস্যুদের গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। আমরা যদি হাতিয়ার সড়ক,রাস্তাঘাট ও অবকাঠামগত উন্নয়নমূলক কাজ শুরু করি তাহলে যারা অপরাজনীতি করছে তাদের অপরাজনীতি বন্ধ হয়ে যাবে। সবদিক বিবেচনা করেই আমরা এখানে এসেছি। আমরা মনে করি একটা লড়াই প্রয়োজন। হাতিয়ার মাটি ও মানুষের স্বার্থে সেই লড়াইটা আমাকে-আপনাকে সকলকে মিলেই করতে হবে।আমরা মনে করি একটা দীর্ঘ সংগ্রাম প্রয়োজন, যে সংগ্রামের মধ্য দিয়ে হাতিয়াতে একটিও ভূমিহীন পরিবার থাকবে না।
সংবর্ধনা অনুষ্ঠানে হাতিয়ার কৃতি সন্তান আব্দুল হান্নান মাসুদ কে ভূমিহীনদের অধিকার আদায়ে লড়াই করার জন্য ভূমি হীন পরিবারের পক্ষ থেকে “”ভূমিহীনদের বন্ধু “উপাধিতে ভূষিত করা হয়। এসময় ভূমিহীনদের পক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হাতে স্মারক লিপি প্রদান করেন দীপ নিউ মার্কেটের সেক্রেটারি আব্দুল কাদের। হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও ভূমিহীন পরিবারের সদস্য শরিফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জিএম ইব্রাহিম।

হাতিয়া প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ফিরোজ উদ্দিন,জাতীয় নাগরিক পার্টির সংগঠক ইউসুফ, হাতিয়া নিউমার্কেটের সাধারণ সম্পাদক আবদুল কাদের,ভূমিহীন নেতা মাইনুদ্দিন লেনিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন সহ হাতিয়ায় কর্মরত প্রিণ্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:২৪:৫০   ২২৪ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ