ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মেয়েকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বৃক্ষ প্রেমি বকুল

মেয়েকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বৃক্ষ প্রেমি বকুল


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


মেয়েকে বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বৃক্ষ প্রেমি বকুল

খুলনা: ভূপেন হাজারিকার কালজয়ী গানের লাইন “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?”— এই কথাগুলো যেন আজ বাস্তব হয়ে উঠেছে এক নিঃস্ব অথচ নিবেদিত প্রাণ মানুষের জীবনে। তিনি হলেন খুলনার পাইকগাছার পরিচিত মুখ, বৃক্ষপ্রেমিক বকুল সিদ্দিক।

উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্যামনগর গ্রামের ৬৯ বছর বয়সী সিদ্দিক গাজী, যিনি সবার কাছে পরিচিত বকুল সিদ্দিক নামে, দীর্ঘদিন ধরে দরিদ্রতার সঙ্গে লড়াই করেও গাছ লাগানোর পবিত্র দায়িত্ব পালন করে গেছেন। ১৯৮৫ সাল থেকে শুরু করে খুলনা, যশোর, সাতক্ষীরা সহ আশপাশের জেলায় তিনি পায়ে হেঁটে প্রায় ১২ হাজারের বেশি বকুল গাছের চারা রোপণ করেছেন। শুধু গাছ লাগিয়েই থেমে থাকেননি, পরিবেশ রক্ষায় এই নিরব লড়াইয়ের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৫ সালে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করে পেয়েছিলেন ৫০ হাজার টাকা পুরস্কার। সেই অর্থও তিনি ব্যয় করেন মানুষের কল্যাণে বৃক্ষরোপণের কাজে।

তবে প্রকৃতির এই নিঃস্বার্থ প্রেমিক বর্তমানে চরম মানবিক সংকটে। তার ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়ে খাঁদিজা সম্প্রতি অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশন ও ওষুধ বাবদ প্রয়োজন ১৪-১৫ হাজার টাকা। এখন পর্যন্ত তিনি মানুষের কাছে ঘুরে ঘুরে মাত্র ৩ হাজার টাকা জোগাড় করতে পেরেছেন। বাকি অর্থের অভাবে মেয়ের চিকিৎসা ঝুলে গেছে।

বর্তমানে তিনি বিল থেকে শাক সংগ্রহ করে পাইকগাছা ও আশপাশের বাজারে বিক্রি করে কোনোরকমে জীবিকা নির্বাহ করেন। অথচ এত কিছুর মাঝেও মানুষের জন্য গাছ লাগানো বন্ধ করেননি কখনও। এই অবস্থায় সকলের প্রতি তার আবেদন— “যার যতটুকু সামর্থ্য, একটু সহানুভূতি দেখান, আমার মেয়েকে বাঁচাতে সাহায্য করুন।”

যারা এই মানবিক মানুষটিকে সাহায্য করতে চান, তারা বিকাশ ও নগদ নম্বরে সরাসরি সহায়তা পাঠাতে পারেন:
???? ০১৯৫৫-৮৯৬৪৩৪
পরিবেশের জন্য নিবেদিত একজন মানুষ আজ নিজের মেয়ের চিকিৎসার জন্য সমাজের সহানুভূতির অপেক্ষায়। আসুন, আমরা সকলে মিলে এগিয়ে আসি মানবতার পাশে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০০:৪৫   ২৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ