ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ভাঙ্গা সেতু সংস্কার করলো জামায়াতে ইসলামী

ভাঙ্গা সেতু সংস্কার করলো জামায়াতে ইসলামী


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


ভাঙ্গা সেতু সংস্কার করলো জামায়াতে ইসলামী

ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) যাতায়াতের সড়কের বিকল্প ভাঙ্গা সেতু সংস্কার করে চলাচলের উপযোগী করলেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। আজ বুধবার (১৮ জুন) জামায়াতে ইসলামী আমুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ও অর্থায়নে হাসপাতাল সড়কের ভাঙ্গা এ সেতুর সংস্কার কাজ করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাস্টার মজিবুর রহমান এবং সেক্রেটারী অধ্যাপক মো.সাইদুর রহমানের নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ এ কাজে অংশ গ্রহন করেন।
হাসপাতাল সড়কের খালের ওপর সেতু নির্মাণের কাজ চলছে। ওই স্থানে বিকল্প সেতু তৈরী করে চলাচলের ব্যবস্থা করেন ঠিকাদারী প্রতিষ্ঠান।
দীর্ঘদিন ধরে কাজ চলায় বিকল্প সেতুটি অনেকটা দুর্বল এবং বিভিন্ন স্থানের কাঠের পাটাতন ভেঙ্গে পড়ে।
ফলে রোগীসহ ওই সড়কে চলাচলরত মানুষ চরম ভোগান্তিতে পড়ে। সেতুটি সংস্কার করায় এলাকাবাসী জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার মো.মজিবুর রহমান বলেন, গুরুত্বপুর্ন সড়কের এ সেতুটি চলাচলে ঝুকিপুর্ন হয়ে পড়ে। মানুষের চলাচলের সুবিধার্থে এ কাজ করতে পেরে আমরা বিষণ খুশি। এ ধরনের আরো জনকল্যাণমুলক কাজ করার ইচ্ছে প্রকাশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৭:৩৪   ২৬০ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ