ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ ও উন্নয়ন কর্মকাণ্ড বুঝতে হলে প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে

হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ ও উন্নয়ন কর্মকাণ্ড বুঝতে হলে প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ ও উন্নয়ন কর্মকাণ্ড বুঝতে হলে প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে:

নোয়াখালী: হাতিয়া দ্বীপের মানুষের সুখ দু:খ উন্নয়ন কর্মকাণ্ড ব্যাগবান ও হাতিয়ার সমস্যা সম্পর্কে বুঝতে হলে আসন্ন সংসদ নির্বাচনের প্রার্থীকে অবশ্যই দ্বীপের বাসিন্দা হতে হবে। না হয় এ অঞ্চলের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

নোয়াখালীর হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। বুধবার (১৮ জুন) দুপুরে হাতিয়া পৌরসভার ষ্টার চাইনিজ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন,হাতিয়া দ্বীপে যারা এর আগে প্রতিনিধিত্ব করেছেন তারা কেউ হাতিয়া দ্বীপের স্থায়ী বাসিন্দা ছিলেন না। তাদের অনেকের পূর্বপুরুষের বাড়ি হাতিয়ায় ছিলো বিধায় তারা নিজেদেরকে হাতিয়ার মনে করতেন। কিন্তু তাঁরা হাতিয়ার মানুষের প্রকৃত জীবনমান উন্নয়নে কোন প্রভাব ফেলতে পারেননি।
তিনি আরো বলেন, হাতিয়ার প্রধান সমস্যা নদী ভাঙন। এ সমস্যা সমাধানের লক্ষ্যে কেউই জোরালো ভাবে কাজ করেনি। এ বিষয়ে সবাই শুধু লোক দেখানো রাজনীতি করে গেছেন। আমি এ ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহনে উদ্যোগ নিবো এবং আমার সে সুযোগ আছে। আমি হাতিয়ার সেবা করার সুযোগ পেলে প্রথমেই বেশি বেশি গুরুত্ব পাবে পর্যটন শিল্পে। হাতিয়ায় পর্যটন শিল্প থেকে রাষ্ট্রের এবং হাতিয়ার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কোটি কোটি টাকা আয় রোজগার করা সম্ভব।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ইতিমধ্যে তিনি হাতিয়ায় ঈদ পরবর্তী বেশ কিছু পথ সভায় অংশগ্রহণ করছেন। এসব পথ সভায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে কাজ করছেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিক উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবুল বাসার হাওলাদার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক জিএস জাকের উদ্দিন পারভেজ, জেলা শ্রমিক দলের সদস্য আবুল কাশেম, মাষ্টার জাহেদুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন আলী, পৌরসভা ছাত্রদল সদস্য সচিব শামছুল আরিফ রুস্তম, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি বাবর আহমেদ প্রমুখ।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ইফতেখার হোসেন তুহিন, মোহাম্মদ ইসমাইল হোসেন কিরন,প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম,সহ সভাপতি মোহাম্মদ আমীর হামজা, সহ সভাপতি মোহাম্মদ আকতার হোসেন,সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান রাসেল,কোষাধক্ষ্য মোহাম্মদ জাকের হোসেন, নির্বাহী সদস্য হানিফ উদ্দিন শাকিব, ছাইফুল ইসলাম জিহাদ, সাব্বির ইবনে ছিদ্দিক,সদস্য নজির আহমদ সহ হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:৩৩:২০   ১৭৪ বার পঠিত  |      







চট্রগ্রাম থেকে আরও...


দোহাজারী হাসপাতালে রেবিস ভ্যাকসিন সংকট
আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান
নবীনগরে মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
সভাপতি আনোয়ার ও সম্পাদক আফছার হাতিয়ায় সেন্টারবাজার বনিকি সমিতির নির্বাচন সম্পন্ন
দেড় মাস বষয়সে হামে কেড়ে নিল মিশকাতকের প্রান



আর্কাইভ