ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » তিন হাজার কৃষকেরা পেলো বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তিন হাজার কৃষকেরা পেলো বিনামূল্যে বীজ ও সার বিতরণ


অমর চাঁদ গুপ্ত অপু,( দিনাজপুর )
প্রকাশ: বুধবার, ১৮ জুন ২০২৫


তিন হাজার কৃষকেরা পেলো বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দিনাজপুর: ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উপশী জাতের আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কৃষকের মাঝে ধান বীজ ও সার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসাহাক আলী।

উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপা আমন ধান চাষে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার তিন হাজার কৃষকের মাঝে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ, দশ কেজি করে এমওপি এবং দশ কেজি ডিএপি রাসায়নিক সার বিতরণ করা হবে।

কৃষকের মাঝে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সুবিধাভোগী কৃষকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আর/ এস

বাংলাদেশ সময়: ২১:১৪:৪৭   ৩৬৯ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ