ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » তারেক রহমানের সহধর্মিনীর জন্মবার্ষিকী উদযাপনে বৃক্ষরোপণ ও উন্নত খাবার বিতরন

তারেক রহমানের সহধর্মিনীর জন্মবার্ষিকী উদযাপনে বৃক্ষরোপণ ও উন্নত খাবার বিতরন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


তারেক রহমানের সহধর্মিনীর জন্মবার্ষিকী উদযাপনে বৃক্ষরোপণ ও উন্নত খাবার বিতরন

ঢাকা: জেলা বিএনপি’র আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে আজ দোহারে দিনব্যাপী বৃক্ষ রোপণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও সকালে জয়পাড়া কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক আহমেদ উপস্থিতি ছিলেন।

বৃহস্পতিবার সকালে প্রথমে জয়পাড়া কলেজ ও জয়পাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুরের খাবার বিতরন উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক আহমেদ।

এ সময়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু আশফাক বলেন, ডা. জোবাইদা রহমান সিলেটের কৃতি সন্তান। আগামীতে বাংলাদেশের উন্নয়নে জোবাইদা রহমান গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদী তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষ রোপণের বিকল্প নেই। বিএনপি সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে,আগামীতেও করবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকতা ডা.রবিউল আওয়াল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস,ঢাকা জেলা যুবদলের আহবায়ক আবুল হাসেম প্রমুখ।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০০:৩০   ২৪০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ