ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫


ডিমলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

নীলফামারী: ডিমলা উপজেলা সদরের বিজয় চত্ত্বর মোড়ে প্রধান সড়কের দু’পাশ ও ড্রেন দখলে নিয়ে সড়ক সংকুচিত করে যান চলাচল-পথচারী মানুষের বিঘ্ন সৃষ্টি করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সময় হেলমেট পরিধান না করায়, ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক মোটরসাইকেল চালক ও উন্মুক্ত ভাবে বালু বহন করায় একটি ট্রাক্টর মালিকসহ মোট ১৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৮ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার।

এ সময় সড়কের দু’পাশ ও পাকা ড্রেন থেকে ব্যবসায়ীদের মালামাল সরিয়ে দিনে এবং পরবর্তীতে পুনরায় দখলের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেয়া হয়। এসব জরিমানার মধ্যে জমজম রেস্তরাঁকে ৫ হাজার,মিঠুন ষ্টোরকে ৩ হাজার,থ্রি স্টার রেষ্টুরেন্টকে ২ হাজার,শাকিল ট্রেডার্সকে ১ হাজার,মোসাদ্দেক পান ষ্টোরকে ৫ শত টাকা,এক মোটরসাইকেল চালককে ১হাজার ও এক ট্রাক্টর মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ। এদিকে প্রশাসনের এ ধরণের অভিযানকে ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা জানান,সড়কের দু’পাশে ও ড্রেন দখলে নেয়ায় সড়ক সংকুচিত হয়ে প্রায় তীব্র যানজট সৃষ্টি হয়।এ তে জনসাধারণ চরম ভোগান্তিতে পরেন। তারা এ ধরণের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৩৭   ৬৩১ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ